জন্ম নিবন্ধন যাচাই কপি PDF ডাউনলোড করার নিয়ম

সরকারি BDRIS সাইটে সরাসরি কোনো Download বাটন নেই বলে অনেকে জানেন না সঠিকভাবে কিভাবে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করতে হয়।

চিন্তার কিছু নেই। Browser এর built-in print-to-PDF ফিচার ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করা যায়।

আগে যাচাই করুন: অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই না করে থাকলে আগে যাচাই করুন তারপর এই পোস্ট দিয়ে কপি সেভ করুন।

কম্পিউটার দিয়ে জন্ম সনদ যাচাই কপি PDF ডাউনলোড

যাচাই তথ্যের পেজ স্ক্রিনে খোলা রেখে কীবোর্ডে Ctrl + P চাপুন। একটা print dialog খুলবে।

কম্পিউটারে জন্ম সনদ কপি ডাউনলোড করতে Save as PDF সিলেক্ট করে Save বাটনে ক্লিক করতে হবে

এখানে “Destination” বা “Printer” লেখা অপশনে ক্লিক করুন এবং “Save as PDF” সিলেক্ট করুন। তারপর “More settings” এ গিয়ে “Background graphics” অপশনটা চালু করুন, না হলে কপিতে কিছু অংশ সাদা আসতে পারে।

সব ঠিক হলে “Save” বাটনে ক্লিক করুন। একটা ফাইল সেভ করার dialog আসবে। ফাইলের নাম দিন এবং পছন্দের ফোল্ডারে সেভ করুন।

মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন যাচাই কপি PDF ডাউনলোড

মোবাইলেও পদ্ধতিটা একইরকম সহজ। যাচাই পেজে থাকা অবস্থায় browser এর মেনু খুলুন।

সাধারণত উপরে বা নিচে তিন ডট (⋮) বা Share আইকন থাকে। সেখানে “Share” বা “Print” অপশনে ট্যাপ করুন।

Print অপশনে গেলে Printer এর জায়গায় “Save as PDF” সিলেক্ট করুন এবং Download আইকনে ট্যাপ করলে ফোনের Downloads ফোল্ডারে সেভ হয়ে যাবে।

সেভ হলে ফাইলটা Files app বা Downloads ফোল্ডারে পাবেন। সেখান থেকে WhatsApp, Email বা যেকোনো জায়গায় পাঠানো যাবে।

যাচাই কপি কোথায় কোথায় কাজে লাগে?

একবার সেভ করা এই কপিটা বহু জায়গায় কাজে আসে, তাই Google Drive বা Email এ একটা backup রাখুন।

  • শিক্ষা প্রতিষ্ঠানে: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় জন্ম নিবন্ধন যাচাই কপি চাওয়া হয় বয়স প্রমাণের জন্য।
  • পাসপোর্ট ও ভিসায়: পাসপোর্ট আবেদন এবং বিদেশে পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে এই কপি দরকার হয়।
  • ভোটার আইডিতে: নতুন ভোটার নিবন্ধনে জন্ম সনদের তথ্য যাচাই করা হয়, সেখানে এই কপি কাজে আসে।
  • চাকরির আবেদনে: সরকারি ও বেসরকারি অনেক চাকরিতে বয়স প্রমাণের জন্য যাচাই কপি জমা দিতে হয়।
  • অনলাইন আবেদনে: বিভিন্ন সরকারি সেবার অনলাইন ফর্মে জন্ম সনদ upload করতে হলে PDF কপিটাই সবচেয়ে কাজের।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

BDRIS থেকে নেওয়া যাচাই কপি কি সরকারি কাজে গ্রহণযোগ্য?

হ্যাঁ, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কাজে BDRIS এর যাচাই কপি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। তবে অফিসিয়াল সিলমোহর দেওয়া হার্ড কপির জন্য ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে যেতে হবে।

মোবাইলে সেভ করা PDF কোথায় পাব?

Android এ Downloads ফোল্ডারে পাবেন। File Manager app দিয়ে খুঁজুন। iPhone এ Files app এ পাবেন।

শেষ কথা

জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করার পদ্ধতিটা জানলে পুরো বিষয়টা মাত্র কয়েক সেকেন্ডের কাজ। যাচাই করার পরপরই কপিটা সেভ করে রাখুন, ফোনে একটা, Google Drive বা Email এ একটা backup।

এই একটা কাজ করে রাখলে পরে স্কুল ভর্তি, পাসপোর্ট বা যেকোনো সরকারি কাজে আর ছুটোছুটি করতে হবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।